সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ইরান সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকার বলছে, শহীদদের তালিকায় বেসামরিক বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন।
তবে সরকারি এই পরিসংখ্যানের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাবের অমিল রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি, নিহতের সংখ্যা ৪ হাজার ৫৬০ ছাড়িয়েছে, আর বিভিন্ন সূত্রে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হচ্ছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তীব্র মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ দেশটির প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়ে। ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে ইরান সরকার।
আপনার মতামত লিখুন :