মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতিকে গুরুত্বহীন আখ্যা দিয়েছেন ইরান সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনে তেহরান বিচলিত নয় এবং যেকোনো সংঘাতের ক্ষেত্রে শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে।
বুধবার দেওয়া এক বক্তব্যে সাইয়ারি বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশ—যে কোনো দিক থেকেই হুমকি আসুক না কেন, তাতে ইরানের কিছু যায় আসে না। যুক্তরাষ্ট্রের নৌ-সমরসজ্জা বৃদ্ধিকে তিনি প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, এটি দীর্ঘদিনের তথাকথিত ‘গানবোট কূটনীতি’র অংশ, যেখানে বিশাল যুদ্ধজাহাজ মোতায়েন করে প্রকৃত শক্তির চেয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। ইরান প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত এবং উত্তেজনা বাড়লে মার্কিন বাহিনীও গুরুতর ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি।
আপনার মতামত লিখুন :