কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ লাখ পাতা দলিল, বিপুল ছবি ও ভিডিওর মধ্যে কিছু ইমেইলে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফর নিয়ে বিতর্কিত দাবি করা হয়েছে।
প্রকাশিত নথি অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদি এপস্টেইনের পরামর্শে ইসরায়েল সফর করেন বলে ইমেইলে দাবি করা হয়েছে। এমনকি ওই সফরে মোদির নাচ-গানের কথাও উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হলেও এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।
আপনার মতামত লিখুন :