ইন্দোনেশিয়ার জঙ্গলে ধরা পড়ল বিশ্বের দীর্ঘতম বুনো সাপ—২৩ ফুটের অজগর


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় আবিষ্কৃত এক বিশালাকৃতির অজগর বন্যপ্রাণী গবেষণায় নতুন ইতিহাস তৈরি করেছে। বৈজ্ঞানিকভাবে পরিমাপ অনুযায়ী, ৭ দশমিক ২২ মিটার বা প্রায় ২৩ ফুট ৮ ইঞ্চি লম্বা এই রেটিকুলেটেড পাইথনকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ বুনো সাপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

স্ত্রী অজগরটির নাম দেওয়া হয়েছে ‘ইবু ব্যারন’। ২০২৫ সালের শেষদিকে সুলাওয়েসি দ্বীপের মারোস অঞ্চলে প্রথম এর সন্ধান পাওয়া যায়। চলতি বছরের ১৮ জানুয়ারি বন্যপ্রাণী বিশেষজ্ঞ দিয়াজ নুগ্রাহা ও রাদু ফ্রেন্টিউ সাপটির আনুষ্ঠানিক পরিমাপ সম্পন্ন করেন।

গবেষকদের মতে, বন্য পরিবেশে পাওয়া সাপের ক্ষেত্রে এ ধরনের দৈর্ঘ্য অত্যন্ত বিরল। এই আবিষ্কার দক্ষিণ-পূর্ব এশিয়ার জীববৈচিত্র্য ও বৃহদাকৃতির সরীসৃপ সংরক্ষণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।