৯ম পে-স্কেলের গেজেট দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন। আয়োজকেরা জানান, সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে এবং সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, কর্মচারীরা শৃঙ্খলাবিধির মধ্য থেকেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের প্রত্যাশা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় আন্দোলন জোরদার করা হয়েছে।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।