চলতি ফেব্রুয়ারিতেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এই ছুটির সূচনা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি, এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি নিয়মিত সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার। ধারাবাহিকভাবে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, এটি চলতি বছরের প্রথম দীর্ঘ ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি। এর আগে সরকার নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :