ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে দিনভর জনসভা শেষে বাবা–মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার রাতে তিনি শেরেবাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।
সকালে শুরু হওয়া প্রচারণায় তিনি ঢাকা মহানগরীর আটটি আসনে জনসভায় বক্তব্য দেন। এসব সভায় দলের ইশতেহার তুলে ধরে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে জনসমর্থন চান তিনি।
সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের অধিকার পুনরুদ্ধারের সুযোগ হিসেবে বর্ণনা করেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা জোরদার, দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান এবং প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে অতীতের অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সংশোধনের অঙ্গীকার করেন।
দিনের শেষ প্রহরে কবর জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের প্রচারণা শেষ হয়—সমর্থকদের ভাষায়, যা ছিল রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এক ব্যক্তিগত ও আবেগঘন মুহূর্ত।
আপনার মতামত লিখুন :