ঢাকা ব্যাংক-আনন্দ আলো

সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৭ গুণী লেখক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন ৭ গুণী লেখক। পুরস্কার প্রদান উপলক্ষে আজ (১০ ফেব্রুয়ারি) চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানীত অতিথি হিসেবে ছিলেন, দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অন্যদিন সম্পাদক মাযহারুল ইসলাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, আনন্দ আলো সহ সম্পাদক রাজু আলীম। সভাপতিত্ব করবেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রুপের জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক বৃন্দ হলেনঃ কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে (যৌথভাবে) আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী। কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজিজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু।