সিলেটের গোয়াইনঘাটে উৎপত্তি, ফের ভূমিকম্প অনুভূত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে সিলেট অঞ্চলে কম্পন টের পান বাসিন্দারা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।