প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৮:২০ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্ত্রী–স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জনসমক্ষে আনা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করা হলো।

এর আগে, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ দ্রুত প্রকাশ করা হবে। তিনি বলেছিলেন, ভবিষ্যতে এটি সব সরকারি কর্মকর্তার জন্য নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

সম্পদবিবরণী দেখতে ক্লিক করুন।