ঢাকা—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, রুহুল কবির রিজভী দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :