ঢাকা থেকে আকাশপথে ঠাকুরগাঁও যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণের পর বেলাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অর্থের সঠিক পরিমাণ গণনা চলছে এবং টাকার উৎস ও বহনের উদ্দেশ্য জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নির্বাচনী পরিবেশে এ ধরনের বড় অঙ্কের অর্থ বহনের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আপনার মতামত লিখুন :