ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন মাহমুদুর রহমান মান্না। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বিজয়ী হতে পারেননি; বরং জামানত হারিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তাদের তথ্যে জানা যায়, কেটলি প্রতীকে মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট। অথচ জামানত রক্ষায় প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট—মোট বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশ। তাঁর প্রাপ্ত ভোট ছিল বৈধ ভোটের প্রায় ১ দশমিক ৪ শতাংশ।
এই আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, যা ৭২ দশমিক ৬৩ শতাংশ উপস্থিতি নির্দেশ করে।
নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দলটি নিজেদের প্রার্থীকে মনোনয়ন দেয়। এর আগে ঢাকা-১৮ আসন থেকেও প্রার্থী হওয়ার কথা থাকলেও মান্না শেষ মুহূর্তে সরে দাঁড়ান।
বারবার প্রার্থী হয়েও সংসদে যেতে না পারা মান্নার জন্য এই ফলাফল রাজনৈতিক অচলাবস্থারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আপনার মতামত লিখুন :