নির্বাচনে পরাজিত হয়েও ক্রীড়ামন্ত্রী হতে পারেন আমিনুল হক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন /
নির্বাচনে পরাজিত হয়েও ক্রীড়ামন্ত্রী হতে পারেন আমিনুল হক

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নির্বাচনে হেরে গেলেও সম্ভাবনা রয়েছে ক্রীড়ামন্ত্রী হওয়ার।

শেষ বেসরকারি ফলাফলে দেখা গেছে, জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন ৮৬,৮২৩ ভোটে জয়ী হয়েছেন, আর আমিনুল পেয়েছেন ৮৪,২০৭ ভোট।

তবে বড় ব্যবধানে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, ফলে ‘টেকনোক্রেট’ কোটায় মন্ত্রী হওয়ার সম্ভাবনা খুলে যাচ্ছে। ক্রীড়াপ্রেমীদের মধ্যে দীর্ঘদিন ধরে ধারণা, এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি আমিনুল হক।

উপমহাদেশের দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ মন্তব্য করেছেন, দলের চাইলে আমিনুলকে টেকনোক্রেট হিসেবে মন্ত্রিসভায় আনা উচিত। তিনি বলেন, “গত এক দশক যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন, তা অনেক শীর্ষ নেতারাও করতে পারেননি। যোগ্যতা ও ত্যাগ বিবেচনায় তাকে সম্মান দেওয়া উচিত।”

নির্বাচনে হারের আমিনুলের ক্রীড়ামন্ত্রীর পদ সম্ভাবনা এখনও জীবন্ত। দলের সিদ্ধান্ত ও ক্রীড়াঙ্গনের চাহিদাই আগামী কালের চূড়ান্ত নির্দেশনা দেবে।