শফিকুর রহমানের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি সূত্র জানায়, নির্বাচন–পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরির ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

এর আগে, এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, বৈঠকে তিনি সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে রাজনৈতিক দলগুলোর আরও কঠোর ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরবেন।

বিএনপি চেয়ারম্যানের এই সফরের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।