ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক বলে অভিহিত করেছে জাপান। একই সঙ্গে নির্বাচনে বিজয় অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান–কে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে দেশটি।
ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হওয়ায় টোকিও সন্তোষ প্রকাশ করছে। বিবৃতিতে সব রাজনৈতিক দল ও নেতৃত্বকে অভিনন্দন জানানো হলেও বিএনপির নির্বাচনী সাফল্য বিশেষভাবে উল্লেখ করা হয়।
জাপান আশা প্রকাশ করেছে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া মসৃণ ও স্থিতিশীল হবে। পাশাপাশি ঢাকা–টোকিওর দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহের কথা জানিয়েছে দেশটি।
দ্বিপাক্ষিক বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে বাংলাদেশ ও জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :