চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

রাজনৈতিক সৌজন্য বিনিময়ের ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম—যিনি চরমোনাই পীর নামে পরিচিত—এর বাসায় সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সন্ধ্যায় তারেক রহমান পৃথকভাবে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর সঙ্গে। সাম্প্রতিক এসব সাক্ষাৎকে দেশের রাজনীতিতে পারস্পরিক সংলাপ ও যোগাযোগ বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।