রমজানকে সামনে রেখে দেশের সব সরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হচ্ছে। দিনভর নানা জল্পনা ও বিভ্রান্তির পর বুধবার রাতে এ সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরেই অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছিল। রোজার সময়সূচি, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষাপটে বিষয়টি পর্যালোচনা করে শেষ পর্যন্ত এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :