প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দেশের নিরাপত্তা ও উন্নয়ন–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

সকালে তিনি এনএসআই এবং ডিজিএফআই–এর মহাপরিচালকদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, হাসান মাহমুদ খাঁন এবং মোহাম্মদ নাজমুল হাসান। বৈঠকে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন। পরে দুপুরে আরও একটি বৈঠকে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকারের প্রথম দিকের কর্মদিবসগুলোতেই ধারাবাহিক এসব বৈঠক নতুন প্রশাসনের নীতি ও অগ্রাধিকারের দিকনির্দেশনা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।