নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে মঙ্গলবার মোট ১০ জন উপদেষ্টা নিয়োগ পান। সর্বশেষ প্রজ্ঞাপনে তাঁদের মধ্যে আটজনের দায়িত্ব নির্ধারণ করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদায় তিনজন উপদেষ্টাকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ।
একই পদমর্যাদায় মো. ইসমাইল জবিউল্লাহ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর পেয়েছেন অর্থ মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী পদমর্যাদায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম-কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিন একযোগে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান—এই চার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আর রেহান আসিফ আসাদ দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির ও ডা. জাহেদ উর রহমান-এর দপ্তর বণ্টন এখনও চূড়ান্ত হয়নি।
আপনার মতামত লিখুন :