৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে কম্পন অনুভূত হয়।

United States Geological Survey জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাবাহর রাজধানী Kota Kinabalu থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের প্রায় ৬২০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা কম বলে জানানো হয়েছে। এ কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

অন্যদিকে Malaysia Meteorological Department ভূমিকম্পটির মাত্রা ৬.৮ হিসেবে নথিভুক্ত করেছে। সংস্থাটি জানায়, সাবাহর পশ্চিম উপকূলের পাশাপাশি সারাওয়াকের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।