জরুরিভিত্তিতে ২,৭০১ কনস্টেবল নিয়োগ দেবে সরকার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

সরকার দ্রুত সময়ের মধ্যে পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সচিবালয়ে এক মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় জরুরি ভিত্তিতে এই নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে তিনি জানান, আগের সরকারের সময়ে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে—সব লাইসেন্স যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বা সামাজিক পরিচয় নির্বিশেষে কেউ পুলিশের বৈধ কার্যক্রমে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের কার্যক্রম যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে বলে উল্লেখ করেন তিনি।