প্রকৃত কৃষকদের নির্ভুলভাবে শনাক্ত করে সরকারি সেবা ও ভর্তুকি সরাসরি পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি; কৃষকের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকে ‘কৃষক কার্ড’ চালু প্রসঙ্গে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষক যেন ন্যায্য পাওনা ও প্রণোদনা সহজে পান—এই লক্ষ্যেই স্মার্ট কার্ডভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৈঠকে কৃষক কার্ডের কারিগরি কাঠামো, বিতরণ পদ্ধতি ও ডাটাবেজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হলে প্রধানমন্ত্রী দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেন। লক্ষ্য হিসেবে প্রণোদনা বিতরণকে আরও স্বচ্ছ, আধুনিক ও কৃষকবান্ধব করার কথা বলা হয়।
আপনার মতামত লিখুন :