পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে উত্তেজনা দ্রুত যুদ্ধের রূপ নিচ্ছে। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, সাম্প্রতিক বিমান ও স্থল হামলায় আফগানিস্তানের অন্তত ২২৮ সেনা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন। সীমান্তজুড়ে ৭৪টি আফগান চৌকি ধ্বংসের পাশাপাশি ১৮টি চৌকি দখলের কথাও জানিয়েছে ইসলামাবাদ।
তবে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার এই হিসাব প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত তাদের আট সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন।
আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পেশোয়ার থেকে জানান, শুক্রবার দুপুরের পরও সীমান্তে তীব্র সংঘর্ষ চলছিল। পাকিস্তান একযোগে বিমান হামলা চালাচ্ছে, আর আফগান ভূখণ্ড থেকেও পাল্টা আক্রমণ হচ্ছে। উভয় পক্ষেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর মিলছে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। পাকিস্তান জানিয়েছে, তারা পাল্টা হামলা অব্যাহত রাখবে—যা দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :