ইরানে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত, চীনসহ অন্তত ১৫টি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দেশগুলো ইরান ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক মন্তব্য। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা আলোচনা হয়, যার সর্বশেষটি বৃহস্পতিবার জেনেভা–তে শেষ হয়। আলোচনার পর ট্রাম্প প্রকাশ্যে জানান, অগ্রগতিতে তিনি “সন্তুষ্ট নন”।
সূত্রের মতে, কিছু গৌণ বিষয়ে সমঝোতা হলেও ইরানের ইউরেনিয়াম মজুত ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি—এই দুই মূল ইস্যুতে কোনো ঐকমত্য হয়নি। সেই অচলাবস্থার মধ্যেই বিদেশি সরকারগুলো সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানাল।
আপনার মতামত লিখুন :