ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তাদের বরাতে রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল ১২ খামেনির মৃত্যুর খবর প্রকাশ করে।
তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি জীবিত আছেন এবং চলমান সংঘাতে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন।
এই পরস্পরবিরোধী তথ্যের দিকে ইঙ্গিত করে আলজাজিরা জানিয়েছে, পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমের খবরের সঙ্গে ইরানি সূত্রের বক্তব্য সম্পূর্ণ সাংঘর্ষিক।
এর আগে চ্যানেল ১২ দাবি করেছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু–কে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে এবং তিনি তার প্রাসাদ প্রাঙ্গণেই নিহত হন।
শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার লক্ষ্যবস্তু হয় খামেনির প্রাসাদ। পরে নিউইয়র্ক টাইমস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে প্রাসাদটিকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়।
খামেনির প্রকৃত অবস্থান নিয়ে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত এই অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলছে।
আপনার মতামত লিখুন :