মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাসগুলো। দেশগুলো হলো— লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক।
শনিবার জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে দূতাবাসগুলো প্রবাসীদের সামরিক স্থাপনা ও সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলা, নিরাপদ স্থানে অবস্থান করা এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানো ও জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।
দূতাবাসগুলো আরও পরামর্শ দিয়েছে—পাসপোর্ট, স্থানীয় পরিচয়পত্র, স্বাস্থ্য কার্ড, প্রয়োজনীয় ওষুধ, নগদ অর্থ, পানি ও শুকনো খাবার সব সময় হাতের কাছে রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও বা অযাচিত তথ্য প্রকাশ থেকেও বিরত থাকতে বলা হয়েছে, যা স্থানীয় আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
বিশেষ করে লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং রাজধানী বৈরুতের আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের নিজ নিজ দেশের বাংলাদেশি দূতাবাস বা কনস্যুলেটের নির্ধারিত হটলাইন ও ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার ওপর জোর দিয়েছে দূতাবাসগুলো।
জরুরি যোগাযোগের নম্বর
আরব আমিরাত
জরুরি প্রয়োজনে আবুধাবী ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের ও কনস্যুলেটের হটলাইন নম্বর ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd
দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর- +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল: mission.dubai@mofa.gov.bd
ইরাক
ইরাকে জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন (+9647827883680 Whatsapp) এবং ইমেইলে (mission.baghdad@mofa.gov.bd) যোগাযোগ করতে বলা হয়েছে।
কুয়েত
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +965 69920013, +965 66516404 এবং +965 50895161
আর ইমেইল হচ্ছে: mission.kuwait@mofa.gov.bd
বাহরাইন
জরুরী প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল: mission.manama@mofa.gov.bd -এ যোগাযোগ করতে বলেছে মানামায় বাংলাদেশ দূতাবাস।
আপনার মতামত লিখুন :