ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, তেহরানের আনুষ্ঠানিক স্বীকৃতি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়, রোববার ভোরে চালানো সামরিক অভিযানের সময় এই দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এর আগের দিন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

ওই হামলায় এরই মধ্যে ইরানের সামরিক কাঠামোর আরও দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর খবর আসে—ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।

পরপর এই হত্যাকাণ্ড ইরানের সামরিক নেতৃত্বে নজিরবিহীন শূন্যতা তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: সিএনএন