মার্কিন বিমানবাহী রণতরিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, দাবি ইরানের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

পারস্য উপসাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন–এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

তেহরানের দাবি, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবেই এই পাল্টা আঘাত।

ফরাসি বার্তা সংস্থা এএফপি রোববার জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পরপরই পারস্য উপসাগরে এই হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, রণতরী লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, “জল ও স্থল—দুটিই আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে।” হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।