স্ত্রীর আত্মহত্যা মামলায় অভিনেতা জাহের আলভী প্রধান আসামি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভী–কে প্রধান আসামি করে মামলা হয়েছে।

নিহত ইকরার মা শেখ তানভীর আহমেদ পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যায় বাধ্য হন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, মামলায় জাহের আলভীর পাশাপাশি তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম রয়েছে, যার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, আত্মহত্যার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ ছিল কি না—তা ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে খতিয়ে দেখা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য করা যাচ্ছে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।