কাতারের রাজধানী দোহা–তে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, একই সময়ে বাহরাইন এবং দুবাই–তেও অনুরূপ শব্দ শোনা গেছে।
এ ঘটনার আগে সোমবার মধ্যরাতের পর ইসরাইল লেবাননে হিজবুল্লাহ–এর লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ শুরু করে বলে জানিয়েছে বিবিসি। ইসরাইলের দাবি, তার আগে হিজবুল্লাহ তাদের দিকে রকেট নিক্ষেপ করেছিল। ভোরের দিকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া যায়।
এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে তারা ইরানের পাশে থাকবে এবং মার্কিন স্থাপনা ও ইসরাইলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে।
সূত্র: বিবিসি
আপনার মতামত লিখুন :