রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক-এর চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী সোমবার সকালে পদত্যাগ করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত।
ব্যাংকের ভেতরের একাধিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক চাপ ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ ঘিরে অস্বস্তি তৈরি হয়েছিল। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ওপর বদলি–সংক্রান্ত চাপ ক্রমেই বাড়ছিল বলে তারা জানান।
২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর মুসলিম চৌধুরী সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি দেশের সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং অর্থসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগ দিয়ে তিনি দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেন।
পদত্যাগের পর ব্যাংকের শীর্ষ নেতৃত্বে নতুন নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :