সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও কয়েকটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে, আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের নামে পরিচালিত সব ব্যক্তিগত হিসাবের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে থাকা আসিফ মাহমুদ পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিতি পান। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর তিনি মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন; পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। নির্বাচনে অংশ না নিলেও এনসিপির মুখপাত্র হিসেবে দলের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকেন। সামনে স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়েও আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :