জাতীয় সংসদের চলমান অধিবেশন থেকে বিরোধী দলের সদস্যরা আবারও ওয়াকআউট করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে তারা অধিবেশন ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের আপত্তি সত্ত্বেও একাধিক বিল পাস করা হয়েছে, যেগুলোকে তিনি “গণবিরোধী” বলে উল্লেখ করেন। এসব বিলের দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়ে তিনি সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। পরে বিরোধী জোটের সংসদ সদস্যরা তার সঙ্গে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তিনি বলেন, আইন প্রণয়নের বিভিন্ন ধাপে বিরোধী দলের সদস্যরা অংশ নিয়েছেন এবং কিছু ক্ষেত্রে সমর্থনও জানিয়েছেন। এ অবস্থায় প্রক্রিয়ার শেষে ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বিরোধী দলের সদস্যরা বিরতির পর আবার অধিবেশনে ফিরে আসবেন।
আপনার মতামত লিখুন :