সংরক্ষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

দলীয় সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনের তালিকা প্রণয়নে সংগঠনের দীর্ঘদিনের অভিজ্ঞতা, রাজনৈতিক সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ের অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকায় সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী এবং বিভিন্ন পর্যায়ের সক্রিয় রাজনীতিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘোষিত তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী এবং জেবা আমিন খান।

এছাড়া তালিকায় আরও রয়েছেন মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, নাদিয়া পাঠান পাপন, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘোষিত এই তালিকার মাধ্যমে বিএনপি একদিকে অভিজ্ঞ নেতৃত্বকে ধরে রাখার পাশাপাশি নতুন মুখকে সামনে আনার কৌশল নিয়েছে। এতে দলীয় ভারসাম্য বজায় রাখার পাশাপাশি আগামী নির্বাচনে নারী প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।