দেশের ৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপের মধ্যে বণ্টন করেছে সরকার। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ আওতাভুক্ত জেলায় সরকারি কার্যক্রমের সমন্বয় ও তদারকি করবেন। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
জেলা-ভিত্তিক দায়িত্ব বণ্টনে একাধিক জেলার দায়িত্বও দেওয়া হয়েছে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে। দায়িত্বপ্রাপ্তদের তালিকা হলো—
ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর
ড. আবু জাফর মো. জাহিদ হোসেন — লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
আব্দুল আউয়াল মিন্টু — লক্ষ্মীপুর
নিতাই রায় চৌধুরী — চুয়াডাঙ্গা
খন্দকার আবদুল মুক্তাদির — হবিগঞ্জ
আরিফুল হক চৌধুরী — মৌলভীবাজার
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — চট্টগ্রাম
এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
আসাদুল হাবিব দুলু — ঠাকুরগাঁও ও দিনাজপুর
মো. আসাদুজ্জামান — খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
জাকারিয়া তাহের — ফেনী ও নোয়াখালী
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ
সাচিং প্রু — কক্সবাজার
মো. শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী
শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর
অনিন্দ্য ইসলাম অমিত — মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
আব্দুল বারী — বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
সুলতান আহমেদ টুকু — ঢাকা
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ
মো. রাজীব আহসান — বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
মীর শাহে আলম — রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
ফারজানা শারমিন — সিরাজগঞ্জ ও পাবনা
শেখ ফরিদুল ইসলাম — যশোর, মাগুরা ও নড়াইল
ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ
আহমেদ সোহেল মঞ্জুর — বরিশাল, ভোলা ও ঝালকাঠি
মোহাম্মদ শামীম কায়সার — জয়পুরহাট ও নওগাঁ
মো. জি কে গউস — সিলেট ও সুনামগঞ্জ
মিয়া নুরুদ্দিন আহম্মেদ — রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
এ বি এম আশরাফ উদ্দিন নিজাম — ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর
সরকারের এই দায়িত্ব বণ্টনের ফলে দেশের প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক তদারকি কাঠামো তৈরি হলো। প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন কার্যক্রমে সমন্বয় ও তদারকির ভূমিকা পালন করবেন।
আপনার মতামত লিখুন :