:: নিজস্ব প্রতিবেদক ::
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার একটি বাস সেতু থেকে উয়েমে নদীতে পড়ে গিয়ে ডুবে যায়। দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক আবদেল আজিজ বায়ো জিব্রিল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুবে থাকা বাসটি উদ্ধার করার পর ভেতর থেকে ২৩টি মরদেহ পাওয়া যায়। এছাড়া নদী থেকে আরও তিনটি মরদেহ ও রবিবার পাওয়া এক মরদেহ মিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
নিখোঁজ রয়েছে আরও অনেক যাত্রী। নাগরিক সুরক্ষা সংস্থার এক কর্মকর্তার বরাতে জানা গেছে, এখনও ১৬ জন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার কাজ অব্যাহত আছে। দুর্ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম লা নেশন জানিয়েছে।
আপনার মতামত লিখুন :