রাজধানীর শাহবাগে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বুধবার বিকেল সাড়ে ৪টায় প্রধান ফটকের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। ফলে দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ওপর পুলিশি নিপীড়নের ধারাবাহিকতাই শাহবাগে আবারও দেখা গেল। তাদের ভাষ্য, “জুলাই আন্দোলনের মতো আজও পুলিশ শিক্ষার্থীদের দমন-পীড়নে নামল,”—যা দেশের জন্য অশনি সংকেত।
তাদের দাবি, প্রকৌশল খাত রক্ষায় বিএসসি প্রকৌশলীদের অবশ্যই ১০ম গ্রেডে নিয়োগ উন্মুক্ত করতে হবে। শিক্ষার্থীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, তিন দফা দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন।
আপনার মতামত লিখুন :