জার্মান দৈনিক ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমাইন–এর দাবি, গত কয়েক সপ্তাহে অন্তত চারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন, কিন্তু একবারও সাড়া পাননি।
পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় মোদি ক্ষুব্ধ ছিলেন। এর আগে ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও ২৫ শতাংশ শুল্ক যুক্ত করেন, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
বার্লিনভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউট–এর পরিচালক থোরস্টেন বেনার সামাজিকমাধ্যমে লিখেছেন, ট্রাম্প বারবার ফোন করলেও মোদি সেটি প্রত্যাখ্যান করেছেন—যা তার ক্ষোভ ও সতর্কতার বহিঃপ্রকাশ।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রায়ই অন্য দেশের মার্কিন বাজারনির্ভরতা কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন। কিন্তু মোদি প্রথম মেয়াদ থেকেই অর্থনৈতিক স্বার্থে কোনো আপস না করে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছিলেন। তাই ভিয়েতনামের মতো তড়িঘড়ি করে ‘ফাঁদে পা দিতে’ তিনি চাননি।
আপনার মতামত লিখুন :