ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের লাগানো আগুনে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানী মাকাসারে এ ঘটনা ঘটে। নিহতদের অগ্নিদগ্ধ ভবনের ভেতরে আটকা পড়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভবন থেকে লাফিয়ে পড়ায় দু’জন আহত হন। আইনপ্রণেতাদের বেতনভাতার ইস্যুতে শুরু হওয়া এ আন্দোলন পুলিশি অভিযানে এক মোটরবাইক চালকের মৃত্যুতে সহিংস রূপ নেয়।
বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সরকারের জন্য প্রথম বড় চ্যালেঞ্জ। দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার রাতে তিনি নিহত মোটরবাইক চালকের পরিবারকে সমবেদনা জানিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
এ সময় রাজধানী জাকার্তা, বান্দুংসহ বিভিন্ন শহরে সহিংসতা, লুটপাট ও পরিবহন অবকাঠামোর ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার নতুন কোনো বিক্ষোভ না হলেও রাজধানীতে ট্রেন ও বাসসেবা আংশিকভাবে বন্ধ রয়েছে।
আপনার মতামত লিখুন :