রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বেধড়ক লাঠিপেটা করা লাল টি-শার্ট পরিহিত যুবকের পরিচয় অবশেষে নিশ্চিত করেছে পুলিশ। তিনি পুলিশের কনস্টেবল মিজান, পল্টন থানার ওসির গাড়িচালক হিসেবে কর্মরত।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাপা ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরিহিত একজন লাঠি হাতে এলোপাতাড়ি মারধর করছেন। পরবর্তীতে তিনি নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন।
প্রথমে তার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্ত শুরু করেছিল পুলিশ। মাসুদ আলম জানিয়েছিলেন, যদি তিনি প্রকৃত পুলিশ সদস্য হন, তবে অন্য সদস্যরা অবশ্যই চিনতে পারতেন। অবশেষে তদন্তে প্রমাণিত হলো, তিনি আসলেই কনস্টেবল মিজান।
তবে কেন এবং কোন পরিস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ডিসি মাসুদ আলম।
আপনার মতামত লিখুন :