ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৯:১২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন—

  • আমিন সওদাগর, আলী কব্বর সেরাংয়ের ছেলে (২ নং ওয়ার্ড)

  • আরজু, শহিদুল্লাহর ছেলে (৪ নং ওয়ার্ড)

  • রকি, ইব্রাহীম মেস্তুরীর ছেলে (২ নং ওয়ার্ড)

ওমানে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা প্রচুর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।