শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। কার্গো ভিলেজে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বরতরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, আগুনের কারণে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।