ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে জাতীয় নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে তিনটি রাজনৈতিক দলকে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এই তিন দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে।
তিনি জানান, আগামীকাল (৫ নভেম্বর) থেকে এই তিন দলের ওপর যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি-আপত্তি জানাতে পারবে, যা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা নির্ধারিত হবে ১২ নভেম্বর পর্যন্ত।
ইসি সচিব আরও জানান, নিবন্ধনের লাইনে থাকা ৮টি দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি। এছাড়া নেজামে ইসলাম পার্টি বিষয়ে উচ্চ আদালতের নির্দেশের অপেক্ষায় কমিশন সিদ্ধান্ত নেবে। তিনটি দলের বিষয়ে অতিরিক্ত তদন্তের পর কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবেনা।
নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে এবং অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে কমিশন এই পদক্ষেপ গ্রহণ করেছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষ ও সুষ্ঠু আয়োজনে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :