চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর চশমাহিল এলাকায় তার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায় যে ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ওই বাড়িতে দলীয় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। বিষয়টি যাচাই করতে গিয়ে পুলিশ অভিযান চালায় এবং সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটক ব্যক্তিরা নিজেদের একটি রেস্টুরেন্টের কর্মী দাবি করেছেন, তবে তারা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তা তদন্ত করে দেখা হবে।
অভিযানকালে সাবেক শিক্ষামন্ত্রীর পরিবারের কেউ বাসায় ছিলেন না। পুলিশ বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভিআর বক্স জব্দ করেছে। সহিংসতার আশঙ্কায় চট্টগ্রামসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে টহল ও চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :