নকল ওষুধ বিক্রিতে লাজফার্মাকে জরিমানা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। রোববার বিকেলে পরিচালিত এই অভিযানে সন্দেহজনক ওষুধ জব্দ করে পরীক্ষা–নিরীক্ষায় নকল প্রমাণিত হওয়ার পর জরিমানা আরোপ করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। তিনি বলেন, “নকল ওষুধ জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। তাই এ বিষয়ে কোনো ছাড় নেই।”

লাজফার্মা কর্তৃপক্ষ জানায়, তাদের সরবরাহকারীর প্রতারণার কারণে ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে এবং সেই কারণেই তারা জরিমানা পরিশোধ করেছে।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।