সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের চাপে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মানিক (বয়স জানা যায়নি), বাড়ি ভোলা জেলায়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা শুরুর আগমুহূর্তে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার আগে থেকেই বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে ধাক্কাধাকির সৃষ্টি হলে মানিক মাটিতে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাটি জানাজাস্থলে উপস্থিত শোকার্ত মানুষের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :