ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।
তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোও পর্যায়ক্রমে ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :