দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়।
এর আগের দিনই ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে সোনার দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় পৌঁছেছিল। টানা মূল্যবৃদ্ধিতে স্বল্প সময়ের ব্যবধানে সোনার দামে একের পর এক রেকর্ড ভাঙছে।
একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা।
আপনার মতামত লিখুন :