রাজধানীতে অপহৃত এক স্কুলছাত্রকে এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ—প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে। ঘটনা জানার পর সরাসরি পুলিশকে ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশ জানায়, নবম শ্রেণির ওই শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল থেকে বের হওয়ার পর ৪–৫ জনের একটি দল তাকে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে মারধরের পর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ছেলেটির বাবা, যিনি সচিবালয়ের একজন কর্মচারী, অপহরণের খবর পেয়ে কান্নারত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছান। বিষয়টি শুনে প্রধানমন্ত্রী ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর অপহরণকারীদের ফোন নম্বর ট্র্যাক করে রাজধানীর খিলগাঁও এলাকার একটি সাততলা ভবন থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিশু অপহরণের খবর পেয়ে কোনো বিলম্ব না করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :